অস্ট্রেলিয়ায় হিংস্র পাখি ম্যাগপাইয়ের হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। ছোঁ মারা ম্যাগপাই থেকে আত্মরক্ষার সময় তিনি সাইকেল থেকে পড়ে আহত হয়েছিলেন।
বিবিসি জানায়, ছোঁ মারা ম্যাগপাই থেকে আত্মরক্ষায় ওই ব্যক্তি দিক পরিবর্তন করে পালানোর সময় দক্ষিণ সিডনির একটি পার্কের বেষ্টনীতে পড়ে আঘাত পান।
পুলিশ জানায়, চিকিৎসকরা ৭৬ বছর বয়সী ওই ব্যক্তিকে বাঁচানোর সব চেষ্টা করেও ব্যর্থ হন।
এর আগে বহু পথচারীকে আহত এবং একজনকে ‘খুন’ করার পর অস্ট্রেলিয়ার সিডনি শহরে হিংস্র একটি ম্যাগপাইকে গুলি করে হত্যা করে কর্তৃপক্ষ।
ম্যাগপাই পাখিটি শহরের হিলস শায়ার এলাকায় প্রায়ই মানুষকে আক্রমণ করত। একজনের মাথায় ছোঁ মারার পর হার্টঅ্যাটাকে মারা যান তিনি।
অস্ট্রেলিয়ান ম্যাগপাইকে পৃথিবীর অন্যতম হিংস্র এবং বিপজ্জনক পাখি বলা হয়। প্রজনন ঋতুতে এরা লোকালয়ে চলে আসে। তখন আরও হিংস্র হয়।
পাখিগুলোর আক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে স্থানীয় প্রশাসনের আলাদা একটা নীতিমালা আছে।
