নিজস্ব ট্রাইব্যুনাল’র মাধ্যমে অভিযোগ তদন্ত করবে যুবলীগ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৯ এএম

সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর ব্যাপারে আওয়ামী যুবলীগ ‘নিজস্ব ট্রাইব্যুনাল’র মাধ্যমে তদন্ত করবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যনির্বাহী   সংসদের বৈঠকে আলোচনার বরাত দিয়ে আওয়ামী যুবলীগ সম্পর্কে কিছু বক্তব্য প্রকাশিত হচ্ছে। আওয়ামী যুবলীগ এসব সমালোচনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এতে বলা হয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আওয়ামী যুবলীগ দলের শৃঙ্খলা ও আদর্শ অনুসরণ করে। একই সঙ্গে সংগঠনের ভেতর কেউ যেন নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ না করে সেজন্য শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে চলে এ সংগঠন। এজন্য আওয়ামী যুবলীগের নিজস্ব ট্রাইব্যুনাল রয়েছে। এ ট্রাইব্যুনালে যুবলীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা তদন্ত ও অনুসন্ধান করা হয়। দোষী নেতাকর্মী তিনি যে-ই হোন না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে যুবলীগের বিভিন্ন ব্যক্তি ও কমিটির বিরুদ্ধে আনা অভিযোগগুলো আওয়ামী যুবলীগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। আওয়ামী যুবলীগ তাই এ ব্যাপারে নি¤œলিখিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেÑ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর ব্যাপারে আওয়ামী যুবলীগ নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করবে; আওয়ামী যুবলীগের কোনো নেতা বা কোনো শাখার বিরুদ্ধে যদি কারও অভিযোগ থাকে, তাহলে তা আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বরাবর নিম্ন ঠিকানায় পাঠাতে পারেন। ঘোষণা অনুযায়ী, এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে যুবলীগের কোনো নেতা বা শাখার (যে পর্যায়েরই হোক না কেন) বিরুদ্ধে ন্যূনতম অভিযোগেরও যদি সত্যতা পাওয়া যায় তাহলে আওয়ামী যুবলীগ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তি ও কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে; যদি এই অভিযোগ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে তাহলে সংশ্লিষ্ট থানায় তাৎক্ষণিকভাবে অভিযোগটি প্রেরণ করবে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওই থানাকে অনুরোধ করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত