পুরোনো জেলখানায় ‘রূপসা নদীর বাঁকে’র বাকি অংশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৮ পিএম

কয়েক ধাপে দৃশ্যায়ন হয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের। বাকি থাকা অংশ নিয়ে তিনি মাঠে নামছেন এবার।

রাজধানীর পুরোনো কেন্দ্রীয় কারাগারে হবে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটির বাকি চিত্রায়ণ।

জানা গেছে, জেলখানায় ২৬ সেপ্টেম্বর ক্যামেরা চালু হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দৃশ্যায়ন।

নির্মাতা জানান, বামপন্থী এক নেতার জীবনী নিয়ে নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’র পঁচানব্বই ভাগ শুটিং বেশ আগেই সমাপ্ত হয়েছে। কেবল কারাগারের অভ্যন্তরের কিছু দৃশ্য বাকি ছিল। কারাগারটি এত দিন খালি না থাকায় বাকি শুটিং করা সম্ভব হচ্ছিল না।

সম্প্রতি সেখানে দৃশ্যায়নের অনুমতি পাওয়া গেছে। সেখানে বেশ কিছু দৃশ্য ধারণ করা হবে, যার মধ্যে খাপড়া ওয়ার্ডের জেলহত্যাও রয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, উত্তম গুহ, রাজীব সালেহীন, মাসুম বাশার, আবদুল্লাহ রানাসহ অনেকে।

সরকারি অনুদানে নির্মিতব্য ‘রূপসা নদীর বাঁকে’ ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত