বগুড়ায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র জালিয়াত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। এ সময় চক্রের সদস্যদের কাছ থেকে বেশ কিছু জাল কাগজপত্র ও সিলমোহর উদ্ধার করা হয়। গত বুধবার রাতে শহরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো কাহালুর দিপুইল গ্রামের দেলোয়ার হোসেন (২৪), আড়োলার শফিকুল ইসলাম (৫২), সদরের মধ্য বাঘোপাড়ার রতন প্রামাণিক (৫০) আশোকোলার আনোয়ার হোসেন সোহাগ (৪০) ও শিবগঞ্জ উপজেলার সুদামপুর গ্রামের আবদুল বাসেদ (৫০)।
