মেষ : প্রতিপক্ষ কর্মক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করতে পারে। সাবধান থাকুন, জয়ী হবেন। সংসারে দ্বন্দ্ব সমাধান হবে। আয় বাড়বে।
বৃষ : আত্মীয়রা সংসারে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। উপার্জন সন্তোষজনক নয়। ভ্রমণে বিপদ যোগ আছে।
মিথুন : মানসিক পীড়ায় কাজে হতাশা দেখা দেবে। স্ত্রীর কর্মে উন্নতি ও সম্পদ বৃদ্ধি হবে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব থাকবে।
কর্কট : কর্মক্ষেত্রে অন্যের সাহায্য পাওয়া যাবে। মেজাজ ঠা-া করলে সংসারে শান্তি ফিরে আসবে। সম্পদ প্রাপ্তি যোগ আছে।
সিংহ : কর্মক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। তবে নতুনভাবে ব্যবসার অনেক পথে পাওয়া যাবে। কিন্তু অর্থ সঞ্চয় করা সম্ভব হবে না।
কন্যা : কর্মে অতৃপ্তি থাকলেও রাজনীতিতে নাম খ্যাতি হবে। দীর্ঘ ভ্রমণে শুভ যোগ নেই। ব্যয় বাড়বে।
তুলা : অন্যের সাহায্য ছাড়া কর্মে উন্নতি নেই। আয় থাকবে, কিন্তু জমার ক্ষেত্র শুভ নয়। সংসারে মোটামুটি শান্তি থাকবে।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে আশার আলো দেখা যায়। কাজে ব্যস্ত থাকবেন। অলসতা যোগ আছে। ভ্রমণে সতর্ক থাকুন।
ধনু : রাজনীতিবিদদের কর্মব্যস্ততা বাড়বে। সম্পদ বাড়বে। ঋণ আদায় হবে।
মকর : সন্তানের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে অতৃপ্তি আসবে। ব্যয় বাড়বে।
কুম্ভ : স্ত্রীর আয় বাড়বে। কিন্তু কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে। জমার ক্ষেত্র বৃদ্ধি পাবে।
মীন : স্ত্রীর ক্ষমতা প্রয়োগে দাম্পত্যজীবনে অশান্তি ও বিচ্ছেদ দেখা যায়। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। কর্মে ব্যস্ততা বাড়বে।
