আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৩ পিএম

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই লড়াইটিকে ফাইনালের আগে ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে ধরা হচ্ছে। কেননা সিরিজের তৃতীয় দল জিম্বাবুয়েকে ছিটকে দিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

আজকের ম্যাচটিতে যে দল জিতবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হবে তাদেরই। এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে উভয় দলের সংগ্রহ ৪ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে আফগানিস্তান, বাংলাদেশ আছে দ্বিতীয়স্থানে।

ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে দল দুটির প্রথম দেখায় আফগানদের কাছে ২৫ রানে হেরেছিল সাকিবের দল।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, শফিকউল্লাহ, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), নাভিন-উল-হক ও মুজিব উর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত