ভবন থেকে পড়ে উপসচিবের গাড়িচালকের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৩ পিএম

রাজধানীর হাতিরঝিল থানাধীন ইস্কাটন রোডের বেসিক মহিউদ্দিন গার্ডেন নামে একটি ভবনের নবম তলা থেকে পড়ে আলমগীর হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপসচিব মোসাম্মৎ আফসানার ড্রাইভার ছিলেন। 

গত শুক্রবার রাত ১২টার দিকে গুরুতর আহত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান দেশ রূপান্তরকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টায় বেসিক মহিউদ্দিন গার্ডেনের নবম তলা থেকে পড়ে যান আলমগীর হোসেন। মোসাম্মৎ আফসানাসহ তিন-চারজন মিলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আলমগীরের মরদেহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত