মহিপুরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০ পিএম

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ অপরাধ প্রবণতা নিরসনে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মোটরসাইকেল চালকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

সভায় রাত ১১টার পর কুয়াকাটায় আগত পর্যটক ছাড়া ভাড়ায় চালিত সব মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহিপুর থানার ওসি সোহেল আহম্মেদের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ উপ-পরিদর্শক হেলাল, মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুব আলম। এছাড়া বক্তব্য দেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত