প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি ৫ দিন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৮ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালগুলোতে দুর্গাপূজার ছুটি তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করেছে সরকার। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বছর মাধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ৪ অক্টোবর শুক্রবার থেকে ১৩ অক্টোবর রবিবার পর্যন্ত আট দিন। আর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে ছুটি ছিল ৭

অক্টোবর সোমবার থেকে ৯ অক্টোবর বুধবার পর্যন্ত তিন দিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রাথমিকে ৫, ৬ অক্টোবরসহ মোট পাঁচ দিন ছুটি করা হয়েছে। অর্থাৎ ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে পারবে প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে প্রাথমিকের পূজার ছুটি বাড়ানোর জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুক্তি ছিল, এবার রমজানের ছুটির সঙ্গে শুক্র-শনিবার পড়ে যাওয়ায় ছুটি বেড়ে গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত