অবৈধ গর্ভপাত ঘটানোর দায়ে ফার্মাসিস্টের কারাদণ্ড

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫১ পিএম

মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে গর্ভপাত ঘটানোর দায়ে হাবিবুল্লাহ খান বাদশা নামে এক ফার্মাসিস্টকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজিমউদ্দিন এই দণ্ডাদেশ দেন।

মহম্মদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজিমউদ্দিন জানান, হাবিবুল্লাহ খান বাদশা ও তার স্ত্রী মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাড়ায় তাদের নিজ বাড়িতে বাণিজ্যিক ভিত্তিতে দীর্ঘদিন ধরে অবৈধ গর্ভপাত ঘটিয়ে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাদশার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে গর্ভপাত ঘটানোর সরঞ্জামসহ অভিযোগের প্রমাণ মেলে।

এসময় বাদশাকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের জেল দেওয়া হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাদশার স্ত্রী ও অন্যরা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত