জয়পুরহাটের একটি ক্লাবে অভিযান চালিয়ে ৯ জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের জিরো পয়েন্টের একটি ক্লাবে এ অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি, টাকা, ফেনসিডিল ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকার মনিরুল ইসলাম (৪৩), সফিউল আলম (৪১), রুবেল (৪৩), সবুজনগর এলাকার সামিউল আলম (৪৪), ফুয়াদ মতিন (৪২), মাদ্রাসা পাড়ার মিলন (৪২), আরিফুর আলম রুবেল (৪৩), পাচুরচকের বকুল হোসেন (৪৩) ও আরাফাত নগরের শিপন (৪২)। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
