শৈলকুপায় স্কুলছাত্র হত্যা: সহপাঠীসহ আটক ২

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০৩:০২ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাদেকপুর গ্রামের ৮ম শ্রেণির ছাত্র জুয়েল হত্যা মামলায় তার সহপাঠীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে শৈলকুপা উপজেলার সাদেকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের রেজাউল করিমের ছেলে রাতুল (১৫) ও একই গ্রামের রিয়াজ শেখের ছেলে সাগর হোসেন (২১)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, স্কুলছাত্র জুয়েল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বুধবার ভোরে ওই গ্রাম থেকে সহপাঠী রাতুল ও প্রতিবেশী সাগরকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতুল হত্যার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র।

এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শৈলকুপায় থানায় রাতে একটি হত্যা মামলা দায়ের করলে আটকদের গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলার সাদেকপুর গ্রামের একটি ধানক্ষেতে বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত