বিনিয়োগে আস্থার নাম এখন বাংলাদেশ : বিডা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

বিনিয়োগবান্ধব কর্মপরিবেশ, দক্ষ শ্রমিকের সহজলভ্যতার সঙ্গে বৃহৎ স্থানীয় শ্রমবাজার ও বিশ্বব্যাপী শতভাগ রপ্তানির জন্য বিনিয়োগে বাংলাদেশ এখন আস্থার নাম বলে মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি  ভেরউয়েজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বিডা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০০৯ সাল থেকেই ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপরেখা হাতে নেওয়া হয়। বর্তমানে শুধু তৈরি  পোশাক শিল্পই নয়; লেদার গুডস, আইসিটি, জাহাজ নির্মাণ শিল্প, এগ্রিকালচারসহ প্রতিটি সেক্টরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরে আমাদের প্রবৃদ্ধি ৮ দশমিক ১৩ শতাংশ, যা বিশ্বের অন্যতম শীর্ষ।

মতবিনিময়কালে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাংলাদেশের অগ্রগতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ চিত্র তুলে ধরেন। এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি  ভেরউয়েজ দুদেশের অর্থনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অতি অল্প সময়ে বাংলাদেশ দ্রæত উন্নতি করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতির তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে স্থান করে নিয়েছে।

এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজ বলেন, আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে বাংলাদেশ, আর  সেই উন্নত বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায়  নেদারল্যান্ডস। এ সময় তিনি জাহাজ নির্মাণ শিল্প, আইসিটি, এগ্রিকালচার সেক্টরে ডাচ বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত