গাইবান্ধায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেলিনা বেগমকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার পর আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে স্বামী। গত বুধবার সকালে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর থেকে ময়নাল হোসেন (৪০) ও পরিবারের লোকজন পলাতক।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ময়নাল হোসেনের সঙ্গে তার স্ত্রী সেলিনা বেগমের ঝগড়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে ময়নাল স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে কেরোসিন ঢেলে সেলিনার গায়ে আগুন জ¦ালিয়ে পালিয়ে যায়। আগুন জ¦লতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন গতকাল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় সেলিনা বেগমের বাবা লাল মিয়া বাদী হয়ে ময়নাল হোসেনসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
