তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত আমাদের লাল-সবুজের পতাকা অসাম্প্রদায়িকতার অনন্য প্রতীক। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর কে কোন ধর্মের।
রাজধানীর ধানমণ্ডিতে সার্বজনীন পূজা কমিটি আয়োজিত কলাবাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার শেকল ভেঙে আমরা প্রতিষ্ঠা করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাই এ দেশ আমাদের সবার। তিনি বলেন, ধর্মীয় উৎসব এখন আর শুধু সেই ধর্মের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানোর আনন্দ আজ সার্বজনীন।
এ সময় পূজা কমিটির সভাপতি অমর কৃষ্ণ পোদ্দার, সাধারণ সম্পাদক অশোক কুমার বসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
