মণ্ডপ পরিদর্শনকালে মোশাররফ

ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:০১ এএম

ফরিদপুর সদর আসনের এমপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল। এখানে সবাই মিলেমিশে উৎসবগুলো পালন করে। গতকাল সোমবার শারদীয় দুর্গা উৎসবের মহা নবমীতে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সব সময় বলি, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের উৎসবগুলো সবাই এক হয়ে উদযাপন করি। এটাই এ জেলার সবচেয়ে বড় অর্জন।’ তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই অন্যের ধর্মকে সম্মান করি। আমরা চাই সব শ্রেণি-পেশার মানুষ শান্তিতে থাকুক।’ এদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন মন্দিরে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের উৎসবের খোঁজ-খবর নেন মোশাররফ। ব্যক্তিগত উদ্যোগে সব ম-পে আর্থিক সহায়তা ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি।

এ সময় তার সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত