স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি তারিকুল আজম

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১০:৪৬ পিএম

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অস্থায়ী ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মো. তারিকুল আজম। এর আগে তিনি এই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

গত ৩ অক্টোবর ব্যাংকের ৩১৮তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ২০১৭ সালের নভেম্বরে তারিকুল আজম স্ট্যান্ডার্ড ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করে ১৯৮০ সালে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু হয় তার। কর্মজীবনের ২৬ বছর তিনি সোনালী ব্যাংকেই কর্মরত ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত