কুমিল্লায় নকল পণ্য তৈরির কারখানার সন্ধান

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০১:৫১ এএম

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অনুমোদনহীন কারখানায় গতকাল বুধবার অভিযান চালিয়েছে র‌্যাব। কারখানাটিতে দেশের নামিদামি বিভিন্ন কোম্পানির নামে নকল প্রায় ৫০ রকমের বিস্কুট, চানাচুর, চিপসসহ নানা ধরনের শিশুখাদ্য তৈরি করা হতো। গোয়েন্দা অনুসন্ধানে সত্যতা পেয়ে অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও র‌্যাব।

সকালে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহিতুল ইসলাম ও নির্বাহী হাকিম তাসলিমা শিরিনের নেতৃত্বে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় গাউছিয়া ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের নকল খাদ্যপণ্য তৈরির একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অপরিচ্ছন্ন পরিবেশ, অনিয়ম ও অনুমোদনহীনভাবে নামিদামি কোম্পানির পণ্যের আদলে নকল পণ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. রূপ মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার পাশে একই মালিকের অবৈধ পলিথিন তৈরির একটি কারখানা সিলগালা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত