গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্কাউটরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করবে

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৯:১৮ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, স্কাউটদের ক্যাম্পুরিতে  যে প্রশিক্ষণই দেওয়া হয়। একদিন তারা এই দেশকে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করবে।

গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার সরকার। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত