৫ নভেম্বর ঢাকায় সাসটেইনেবল অ্যাপারেল সামিট

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১১:০৭ পিএম

আগামী ৫ নভেম্বর ঢাকায় সাসটেইনেবল অ্যাপারেল সামিট বা টেকসই পোশাক শিল্প সম্মেলন শুরু হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, আগামী ৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ৫০ দেশের ফ্যাশন, পরিবেশ বিশেষজ্ঞ ও বাণিজ্য বিশ্লেষকরা সম্মেলনে বক্তব্য রাখবেন। বিখ্যাত ব্র্যান্ড এবং খুচরা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন। তারা পোশাক খাতের টেকসই উন্ননের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এবং পরামর্শ দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত