নিজ হাতে স্যুপ বানিয়ে সবাইকে খাওয়াবেন আরিফিন শুভ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৪:১৯ পিএম

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ নানামাত্রিক চরিত্রে অভিনয় করে বেশ সমাদৃত। এই অভিনেতা এবার হাজির হচ্ছেন সুপার হিরো হয়ে। তার কাজ হবে ক্ষুধার্ত মানুষকে স্যুপ বানিয়ে খাওয়ানো। তবে এই কাজ তাকে বড় পর্দায় করতে হবে না। তিনি এই কাজ করবেন একটি বিজ্ঞাপনে। ১৫ অক্টোবর, মঙ্গলবার সুপারহিরোর সাজে এফডিসিতে শুটিংও করছেন শুভ।

নর স্যুপের বিজ্ঞাপনটি বিশাল আয়োজনে নির্মাণ করছে অ্যাডকম। তবে টিভিসিটি নির্মাণ হচ্ছে লাফিং এলিফ্যান্ট প্রোডাকশনের ব্যানারে।

বিজ্ঞাপনে দেখা যাবে আরিফিন শুভ একজন সুপারহিরো। রান্না করে স্যুপ বানিয়ে সবাইকে খাওয়াচ্ছেন। সবার ক্ষুধা মেটাচ্ছেন। বিজ্ঞাপনটির স্লোগানই হলো ‘ক্ষিধের জ্বালা স্যুপে মিটাও’। সুপারহিরো হয়ে শুভ সবার ক্ষুধা মেটাবেন।

এদিকে দেড় মাস আগেই শুভ ওয়ালটনের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। সেখানে তার সহকর্মী ছিলেন মাসুমা রহমান নাবিলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত