চালকের ডাকে সাড়া দেয় আশ্চর্য এই বাইক, আছে এটিএম বুথও (ভিডিও)

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৭:৩৭ পিএম

আশ্চর্য এক মোটরসাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক বাসিন্দা। টারজান নামে এই বাইকটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এনডিটিভি জানায়, বাইকটির মালিক উত্তর প্রদেশের বরেলির বাসিন্দা মোহাম্মদ সাঈদ। ভালোবেসে তিনি বাইকের নাম রেখেছেন টারজান।

যেমন তেমন বাইক নয় এটি। মালিকের ডাকে সাড়াও দেয় এটি। এমনকি বাইকটিতে রয়েছে একটি মিনি এটিএম বুথও। চাইলেই কয়েন বের করে দেবে হাতে।

বৃহস্পতিবার এই বাইকের একটি ভিডিও ইউটিউবে শেয়ার করেছেন হানি সাক্সেনা নামের এক ব্যক্তি। এরপর ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সবগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ৭০ বছর বয়সী সাঈদ সকলকে দেখাচ্ছেন তার লাল রঙের বাইক টারজান কীভাবে তার কথায় সাড়া দেয়। তার কথা শুনে বাইকটি চলা শুরু করছে, গান বাজছে, এর মধ্যে বসানো এটিএম কীভাবে পাঁচ টাকার মুদ্রা বের করে দিচ্ছে।

জানা গিয়েছে, সাঈদ একজন স্বশিক্ষিত ইলেকট্রিশিয়ান। তিনি স্টান্টম্যান হিসেবেও কাজ করেন। সেলসম্যান হিসেবেও তার জুড়ি নেই। মানুষকে দারুণভাবে আকৃষ্ট করতে পারেন তিনি।

ভিডিওটি শেয়ার দিয়ে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘দেশি ইঞ্জিনিয়ারিংয়ের কী দুর্দান্ত উদাহরণ’। আরেকজন লিখেছেন, ‘ভারতের অবিশ্বাস্য প্রতিভা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত