এমপি শামসুল ও শাওনের অবৈধ সম্পদের খোঁজে দুদক

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০২:০৫ এএম

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও  ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম এই অনুসন্ধান করছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের কাছে অভিযোগ রয়েছে, চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে কয়েক বছরে বিপুল অবৈধ অর্থ উপার্জন করেছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। অবৈধ উপায়ে অর্জিত অর্থ তার বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে তার অবৈধ সম্পদ অনুসন্ধানের করবে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত