পাপারাজ্জিদের ফাঁকে দিয়ে বিয়ে সারলেন জেনিফার লরেন্স

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

অস্কারজয়ী হলিউড তারকা জেনিফার লরেন্স বিয়ে করেছেন। বর নিউইয়র্কের একটি আর্ট গ্যালারির মালিক ও পরিচালক কুক ম্যারোনির সঙ্গে এক বছরের প্রেম ছিল তার।

গত শনিবার অবশেষে ‘আই ডু’ বলে সম্পর্কটা পাকাপোক্ত করে নিলেন হাঙ্গার গেমস নায়িকা।

পিপল ডটকম জানায়, জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে জেনিফার-ম্যারোনির বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে অতিথি ছিলেন ১৪০ জন পারিবারিক আত্মীয় ও বন্ধু।

রীতিমতো পাপারাজ্জিদের চোখকে ফাঁকি দিয়ে এই বিয়ে সারলেন ২৯ বছর বয়সী জেনিফার ও ৩৪ বছর বয়সী কুক।

মিডিয়ার চোখকে ফাঁকি দিয়ে বিয়েতে উপস্থিত হয়েছিলেন অ্যাশলে ওলসে, এমা স্টোন, ক্যামেরন ডায়াজ, অ্যাডেলে, ক্রিস জেনার, নিকোল রিচি, অ্যামি শুমার সহ আরও অনেক তারকা।

আগের দিন শুক্রবার বিয়ের গ্র্যান্ড ডিনারের রিহার্সেল সারেন এই নতুন দম্পতি। বিয়ের অনুষ্ঠান শুরু আগে ব্যক্তিগত জেট বিমানে উড়ে দ্বীপে নামেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত