বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই : গণপূর্তমন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৪:১১ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাঙালি জাতির মৌলিক সত্তা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সত্তা। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। গতকাল সোমবার

বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে

কথাসাহিত্যিক মনি হায়দার রচিত উপন্যাস ‘কিংবদন্তির ভাগীরথী’-এর প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আবদুল মান্নান ও নাট্যজন মাসুম রেজা।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে স্পষ্টভাবে তুলে ধরার প্রচেষ্টার ক্ষেত্রে আমাদের বিভিন্ন দুর্বলতা রয়েছে। এক্ষেত্রে কিংবদন্তির ভাগীরথী উপন্যাস মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে একটি অসাধারণ প্রয়াস। মুক্তিযুদ্ধের চেতনা যাদের মধ্যে ঘুমিয়ে গেছে, তাদের জাগ্রত করা আমাদের দায়িত্ব। সেটা হতে পারে শিল্প, সাহিত্য, সাংবাদিকতা কিংবা রাজনীতির মাধ্যমে। ইতিহাসের স্বপ্নভঙ্গ যেন না হয়, সেজন্য আমাদের দায়িত্ববোধের জায়গায় সচেতন হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত