ইএসডিওর প্রতিবেদন

বছরে ৮৭ হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে দেশে

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৪:১৮ এএম

দেশে বছরে একবার ব্যবহার উপযোগী (ওয়ান টাইম ইউসড) প্লাস্টিক বর্জ্যরে পরিমাণ ৮৬ হাজার ৭০৭ টন। পরিবেশের জন্য ক্ষতিকর এসব বর্জ্যরে ৯৬ শতাংশই আসে খাদ্য প্যাকেজিং ও ব্যক্তিগত ব্যবহারের পণ্য থেকে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল

ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) এক জরিপে উঠে এসেছে এ তথ্য। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি নীতিনির্ধারকদের আরও সচেতন ও সংবেদনশীল হওয়ার আহŸান জানিয়েছে সংস্থাটি।

গতকাল সোমবার রাজধানীর লালমাটিয়ায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, তাদের জরিপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট নগরীর প্রায় দুই হাজার মানুষ অংশ নেয়। পরিবেশের বিপর্যয় সৃষ্টিকারী প্লাস্টিক বর্জ্যরে (ওয়ান টাইম) ৩৫ শতাংশই ব্যবহার করেন ১৫ থেকে ২৫ বছরের তরুণরা। আর ৩৩ শতাংশ সামগ্রী ব্যবহার করেন ২৬ থেকে ৩৫ বছর বয়সসীমার ভোক্তারা।

প্রতিবেদনে বলা হয়, প্লাস্টিক দূষণের ৭৮ শতাংশ শহরে ও ২২ শতাংশ গ্রামীণ পরিবেশে ঘটে। সারা দেশে যে পরিমাণ দূষণ হয়, তার ২১ শতাংশ ঢাকায় তৈরি হয়। এসব বর্জ্য মারাত্মকভাবে মানুষ ও প্রাণিকুলের স্বাস্থ্যহানি ঘটাচ্ছে।

ইএসডিও মহাসচিব ড. শাহরিয়ার হোসেন বলেন, ‘এ বর্জ্য থেকে যে কেমিক্যাল তৈরি হয়, তার কারণে ক্যানসার বাড়ছে। এটা স্লো পয়জন।’

ইএসডিও চেয়ারম্যান মারগুব মোর্শেদ বলেন, ‘প্লাস্টিক বর্জ্যরে ভয়াবহতা থেকে রক্ষা পেতে এখনই সরকারকে সংবেদনশীল হতে হবে। আমাদের সচেতনতা তৈরি জরুরি। অন্য কোনো বিষয় না, আমরা সুস্থ পরিবেশে বাঁচার পথ তৈরি করতে চাই। কেননা আমাদের নিত্য ব্যবহারের সবকিছুতেই ক্ষতিকর প্লাস্টিক ঢুকে পড়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত