বলিউডের দুই সুপারস্টার রণবীর সিং ও সুশান্ত সিং রাজপুতের শারীরিক সৌন্ে র্যের প্রশংসা করেছেন বাণী কাপুর।
এই বলি সুন্দরীর মতে, দুজনের শরীরের গঠনই বেশ ভালো। বলিউডে আসার পর রণবীর ও সুশান্ত সিং লড়াই করে নিজেদের জায়গা তৈরি করেছেন।
তাই শারীরিক গঠন হোক আর অভিনয় দক্ষতা, সবকিছুতেই রণবীর সিং এবং সুশান্ত সিং রাজপুত বলিউডে নির্দিষ্ট জায়গা তৈরি করে নিয়েছেন বলে মনে করেন বাণী কাপুর।
'শুদ্ধ দেশি রোমান্স'-এ সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক বাণী কাপুরের।
সম্প্রতি 'ওয়ার'-এ হৃত্বির রোশন এবং টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেন বাণী কাপুর।
এই সিনেমায় হৃত্বিক এবং টাইগারই মূল আকর্ষণ। তবে ওয়ার-এ তার চরিত্র ছোট হলেও গুরুত্বপূর্ণ। তাই এই সিনেমায় অভিনয় করে তিনি খুশি বলেও জানান এই অভিনেত্রী।
এবার 'সামশেরা'-য় রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে।
