সাকিব জিপি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১২:৫৯ এএম

গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান। জিপি বলছে, শক্তিশালী ডিজিটাল সমাজ নির্মাণে তাদের সঙ্গে কাজ করবেন সাকিব। গতকাল জিপি হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে সাকিবকে গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, বাংলাদেশের টেলিযোগাযোগ এবং ডিজিটাল খাতের অগ্রগতিতে প্রতিষ্ঠানটি ব্যাপক অবদান রাখছে। নিজের পারফরমেন্স আরও সমৃদ্ধ করতে এবং সমর্থকদের আস্থা অটুট রাখতে আমি সবসময় আত্মবিশ্বাসী। বিশ্বাস করি গ্রামীণফোনের সঙ্গী হয়ে দেশকে এবং দেশের ডিজিটাল খাতকে এগিয়ে নিয়ে যেতে পারব।’ পরে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমানের বলে ব্যাট করেন সাকিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত