ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা ওরফে ভিপি মুসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
মোশাররফ হোসেন মুসা চরভদ্রাসন উপজেলার হোসেন আলী শেখের ছেলে ও স্থানীয় গাজিরটেক ইউনিয়নের চর অযোদ্ধা তেলীবাড়ি বাজার এলাকার বাসিন্দা।
২০১৯ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন মুসা। তিনি ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ সংসদ নির্বাচিত ভিপি ছিলেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, দুপুর ৩টার দিকে এক স্বজনের জানাজায় গিয়েছিলেন মুসা। সেখান থেকে ফেরার পথে অসুস্থতা বোধ করলে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মুসার প্রথম নামাজে জানাজা সকাল ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর চরহাজিগঞ্জ হাইস্কুল মাঠে।
