৫ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১০:১৪ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হওয়ার পাঁচ দিন পর লাশ ফেরত দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতের খোচাবাড়ী ক্যাম্প এলাকায় বিজিবির কাছে লাশটি হস্তান্তর করে বিএসএফ।

নিহত ওই যুবকের নাম শ্রীকান্ত রায় (৩০)। তিনি উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলু রামের ছেলে। গত রবিবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হন তিনি।

শ্রীকান্তের বাবা খেলুরাম দেশ রূপান্তরকে বলেন, ‘গত সোমবার থেকে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছিল। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম লাশ ফেরত দেবে না। অবশেষে ছেলের লাশ পেলাম।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত