ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায়

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১২:২৭ পিএম

ফায়ার সার্ভিস কর্মীদের অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও তীব্রতা বাড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। এতে প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় পড়েছেন।

প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই) এ সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে বিবিসি।

পিজিঅ্যান্ডই বলছে, বাতাসের কারণে ৩৬ কাউন্টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হতে পারে। কারণ, দাবানলের বাতাসে বৈদ্যুতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়তে পারে।

দাবানলের কারণে ইতোমধ্যে ৫০ হাজার লোক বাসাবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্নের এ ঘোষণা আসলো।

এদিকে দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, তারা ‘মারাত্মক ধরনের দাবানলের’ সম্মুখীন হয়েছেন।

পিজিঅ্যান্ডই জানিয়েছে, প্রায় আট লাখ ৫০ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হতে পারে যাদের আবাসনে প্রায় দুই লাখ মানুষের বসবাস। তারা শনিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বঞ্চিত হতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত