শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০১:২৯ পিএম

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি, অ্যারন ফিঞ্চ ও গ্ল্যান ম্যাক্স ওয়েলের অর্ধশতকে বড় সংগ্রহ পাওয়ার পর বোলিংয়েও দ্যুতি ছড়িয়েছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কাকে উড়িয়ে শুভ সূচনা করেছে অজি দল।

অ্যাডিলেইডে রোববার লঙ্কানদের ১৩৪ রানে হারায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৯৯ রান করে অতিথি দল।

টসে হারা অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২৩৩ রান করে অস্ট্রেলিয়া। ৫৬ বলে ১০ চার ও চার ছক্কায় অপরাজিত ১০০ রান করেন ওয়ার্নার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম শতক। অন্যদের মধ্যে ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৬ বলে ৬৪ ও ম্যাক্সওয়েল ২৮ বলে ৬২ রান করেন।

জবাবে অজি বোলারদের সামনে শুরুতেই খেই হারায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন দাসুন শানাকা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় এড়ানো সম্ভব হয়নি অতিথি দলের। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ১৩ রানে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন পেট কামিন্স ও মিচেল স্টার্ক।

ম্যাচসেরা হয়েছেন জন্মদিনে সেঞ্চুরি হাঁকানো অস্ট্রেলিয়ার ওয়ার্নার।

বুধবার ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত