হবু শ্বশুরের পার্টিতে মালাইকা, ক্যামেরা এড়িয়ে গেলেন (ভিডিও)

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৬:৫১ পিএম

অনিল কাপুরের সঙ্গে সিনেমায় নেচেছেন মালাইকা আরোরা। এখন সহশিল্পীর বাইরে তাদের মধ্যে অন্য সমীকরণ তৈরি হয়েছে। ভাতিজা অর্জুন কাপুরের প্রেমিকা বলে কথা!

সম্প্রতি ‘মিস্টার ইন্ডিয়া’র বাড়িতে দীপাবলি পার্টিতে হাজির হন মালাইকা। সঙ্গে ছিলেন অর্জুন। তারা অনিলের বাড়িতে হাজির হতেই ঝলসে উঠে ক্যামেরার ফ্ল্যাশ।

তবে হবু শ্বশুর বাড়ি বলে কথা। পাপারাজ্জির সামনে পোজ দিতে দেখা যায়নি মালাইকাকে। গাড়ি থেকে নেমেই সোজা ঢুকে পড়েন বাড়িতে। অন্যদিকে, পাপারাজ্জির ডাকে সাড়া দিয়ে, কয়েক মুহূর্ত সেখানে কাটিয়ে চাচার বাড়িতে ঢুকে পড়েন অর্জুন।

জ্যাকি ভাগনানির দীপাবলি পার্টি থেকে অনিলের আয়োজনে হাজির হন অর্জুন। অন্যদিকে, প্রিয় বান্ধবী মল্লিকা ভাটের পার্টি থেকে আসেন মালাইকা অরোরা।

অনিল, সোনম কাপুরদের দীপাবলি পার্টিতে হাজির ছিলেন মালাইকার গার্লস গ্যাং-এর অন্য সদস্য কারিনা কাপুর, কারিশমা কাপুর ও অমৃতা অরোরা রাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত