আজ উদীচীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০১:৩৩ এএম

দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই সাম্যবাদী অসাম্পªদায়িক শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল সাড়ে ৪টায় দেশে ও বিদেশে উদীচীর সাড়ে তিনশ শাখায় একযোগে জাতীয় ও সংগঠন সংগীত পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজন রয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত