সাবেক বাণিজ্য সচিব মফিজুল ইসলামকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছর প্রতিযোগিতা কমিশনের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মফিজুল ৮ সেপ্টেম্বর বাণিজ্য সচিবের দায়িত্বে থাকা অবস্থায় অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। প্রজ্ঞাপনে বলা হয়, অভোগকৃত অবসরোত্তর ছুটি স্থগিত বা বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের জ্যেষ্ঠ সচিব পদমর্যাদা ও বেতনক্রম ভোগ করবেন তিনি।
