ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের এক সহযোগী জাকির হোসেনকে (৪৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাকিরকে ভোলা সদর উপজেলার চরনেয়াবাদ এলাকায় তার নানা শ্বশুরের বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
জাকির ঢাকা শান্তি নগর এলাকার আবদুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদসহ জাকির হোসেনকে র্যাব আটক করে। র্যাব বাদী হয়ে ভোলা থানায় অস্ত্র এবং মাদক আইনে পৃথক ২টি মামলা করেছে। মামলার এজাহারে জাকিরকে ক্যাসিনো সম্রাটের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
