মালিকের অপেক্ষায় নদীর পাড়ে পাগলপ্রায় অভুক্ত কুকুরটি

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০২:০২ পিএম

প্রভুভক্তিতে তুলনা নেই কুকুরের। মালিকের প্রতি প্রাণীটির ভালোবাসা প্রকাশের অনেক ঘটনাই আছে, যা মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। থাইল্যান্ডে ব্যাংককের এক ঘটনা আবারও প্রমাণ করল সেটি।

ডেইলি মেইল জানায়, নৌকা থেকে পড়ে গিয়ে একটি কুকুর এক সপ্তাহ ধরে জেটিতে বসে আছে মালিকের অপেক্ষায়। নদী দিয়ে কোনো নৌকা গেলেই চিৎকার করে মালিককে খুঁজছে সে।

গত বুধবার ব্যাংককের কাছে চাও ফ্রায়া নদী পার হওয়ার সময় নৌকাতে মালিকের সঙ্গে ছিল কুকুরটিও। কোনো কারণে প্রাণীটি নৌকা থেকে নদীতে পড়ে যায়।

পরবর্তীতে স্থানীয় এক নারী পিয়েনঙ্কামল কের্দসোমস্বরী নদী থেকে তাকে উদ্ধার করে। ময়লা পানিতে ভিজে সে কাঁপছিল।  

কুকুরটিকে তিনি বাড়িতে নিয়ে যান। তার আদর যত্নে আরামে থাকলেও এক সপ্তাহ ধরে কোনো খাবারই মুখে নেয়নি প্রাণীটি।

সকালে ঘুম থেকে উঠেই সে জেটি চলে আসে। প্রতিদিন একইভাবে একই জায়গায় বসে থাকে সে। আর কোনোদিকে যায় না সে।

image

কের্দসোমস্বরী বলেন, ‘আমার বাড়ির পাশ দিয়ে চলা একটি নৌকা থেকে পড়ে যায় সে। নদী দিয়ে কোনো নৌকা গেলেই সে চিৎকার করে উঠছে।’

তিনি বলেন, ‘প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেটির শেষ মাথায় বসে থাকে সে। কোনো কিছু সে খেতে যায় না।’

এই নারী বলেন, ‘সকাল নয়টার দিকে কুকুরটিকে নদী থেকে উদ্ধার করি। সেদিনই সে বিকেল পর্যন্ত নৌকা দেখলেই কান্না করে উঠে।’

কের্দসোমস্বরী জানান, কুকুরটির এমন হৃদয় বিদারক আচরণ দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। সে তার মালিককে খুঁজে পাক এটিই তিনি আশা করেন। নয়তো এটিকে তিনিই লালনপালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত