পেঁয়াজের বেশি দাম

চট্টগ্রামের খুচরা বাজারে অভিযান শুরু আজ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০১:৫৪ এএম

চট্টগ্রামের খাতুনগঞ্জে মিসর ও চীন থেকে ৪৫ টাকা কেজি দরে আমদানি করা পেঁয়াজ পাইকারিতে ৮০ টাকা কেজি দরে বিক্রি করায় এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল বুধবার এই অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার থেকে খুচরা বাজারের অভিযান শুরু হবে।

তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘৪০-৪৫ টাকায় আমদানি করা পেঁয়াজ পাইকারিতে সর্বোচ্চ ৫০ টাকা বিক্রি হওয়ার কথা। কিন্তু অভিযানে গিয়ে মাহিন এন্টারপ্রাইজে দেখা যায় তারা কেজি ৮০ টাকা করে বিক্রি করেছে। এজন্য তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

গতকালের অভিযানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত