আলিয়া ভাটের কয়েকটা ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে মহেশ ভাটকে একেবারেই অন্যরকমভাবে দেখা পাচ্ছে। ফটোশুটের শৈলী দেখে হতভম্ব সবাই।
বলিউডের সেলিব্রিটি থেকে আলিয়ার ভক্ত, সকলেই প্রশংসার বন্যায় ভরিয়ে দিয়েছেন তাকে। বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।
আলিয়া নিজেই ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, খুব অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় । একটা ছবিতে আলিয়াকে গোলাপি পোশাকে দেখা যাচ্ছে।
সুইমিং পুলে আলিয়া যে স্টাইলে পোজ দিয়েছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। নবীন অভিনেতা ঈশান খাট্টার প্রতিক্রিয়া জানান এভাবে, ছবিটি দেখার পর 'উফ' ছাড়া আর কিছুই বলার মতো ভাষা খুঁজে পাননি হয়তো।
বাকি ছবিগুলোতে আলিয়াকে সবুজ ও নীল রঙের পোশাকে দেখা যাচ্ছে।
বলিউডে পা রাখার পর থেকে এই অভিনেত্রী একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তবে সর্বশেষ রিলিজ ‘কলঙ্ক’ প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আলিয়াকে জানুয়ারিতে প্রেমিক রণবীর কাপুরের বিপরীতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। এরপর দেখা যাবে ‘সড়ুক টু’ সিনেমায়। এতে প্রথমবারের মতো পরিচালক হিসেবে পেয়েছেন বাবা মহেশ ভাটকে। সঙ্গে আছেন সৎবোন পূজা ভাই।


এদিকে শোনা যাচ্ছে, হলিউডে নিজের প্রতিভা মেলে ধরতে উন্মুখ আলিয়া ভাট। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন তিনি। সেখানে স্থানীয় কয়েকজন এজেন্টের সঙ্গে কথা বলে এসেছেন।
