৪৯ বছরের ছোট তরুণীর সঙ্গে নামকরা ক্রীড়াবিদের প্রেম

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০১:৫০ পিএম

ফর্মুলা ওয়ানে এক সময় তার নামডাক ছিল আকাশচুম্বী। এখন আর সেটি না থাকলেও রেনল্পের সাবেক টিম প্রিন্সিপাল ফ্লাভিও ব্রায়াটো জীবনযাপন করছেন সেই আগের মতোই। মার্কা জানিয়েছে, আলোচিত-সমালোচিত এই ইতালিয়ান ব্যবসায়ী তার থেকে ৪৯ বছরের ছোট এক মেয়ের সঙ্গে প্রেম করছেন।

ফর্মুলা ওয়ানের সাবেক বস ব্রায়াটোর বয়স এখন ৬৯। তার প্রেমিকা সবে ২০! বেনেডেটা বোসি। তিনি আইনের ছাত্রী।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অসম প্রেমে মত্ত এই যুগল কয়েক মাস ধরে মন্টে কার্লো, রোম এবং কেনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন।

২০১৮ সালের জানুয়ারিতে ব্রায়াটো ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন। ডিভোর্স দেন এলিসাবেটা গ্রেগোরাসিকে।

২০০৮ সালে সিঙ্গাপুরের একটি আসরে ‘ক্র্যাশগেট’ কেলেঙ্কারিতে ‍যুক্ত থাকায় ফর্মুলা ওয়ান দল থেকে ব্রায়াটো নিষিদ্ধ হন। প্রতিযোগিতায় অনৈতিক সুবিধা নিতে নিজ দলের রাইডারদের সংঘর্ষের পরামর্শ দেন তিনি। ইতালিতে বার দুয়েক কারাদণ্ডের মুখেও পড়েন এই ব্যবসায়ী। পরে অবশ্য জরিমানা দিয়ে সেগুলো সামলে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত