চলতি বছরের জেমকন তরুণ কথাসাহিত্য ও কবিতা পুরস্কার পেয়েছেন যথাক্রমে লেখক অভিষেক সরকার ও কবি রফিকুজ্জামান রণি।
ঢাকা লিট ফেস্টের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে দুই লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া করা হয়।
উৎসব সূত্রে জানা যায়, ছোটগল্প ‘নিষিদ্ধ’-এর জন্য অভিষেক এবং ‘ধোঁয়াশার তামাটে রঙ’ কবিতার পাণ্ডুলিপির জন্য রফিকুজ্জামান পুরস্কার লাভ করেন।
তাদের প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পুরস্কার পেয়ে পশ্চিমবঙ্গের অভিষেক সরকার জানান, সবচেয়ে দৃশ্যমান সেন্সরশিপগুলো আমরা দেখতে পাওয়া যায় রাষ্ট্র বা সন্ত্রাসী সংগঠনগুলো থেকে। কিন্তু শৈশব থেকেই আমাদের মধ্যে কিছু সেন্সরশিপ প্রবেশ করিয়ে দেওয়া হয়। এই অন্তর্নিহিত সেন্সরশিপই তার গল্পগুলোর অন্যতম বিষয়।
অভিষেক সরকার প্রথম কোনো লেখক যিনি পশ্চিমবঙ্গ থেকে জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেলেন।
এ দিকে তরুণ কবিতা পুরস্কার পাওয়া রফিকুজ্জামান বলেন, “আমি বিস্মিত, স্তম্ভিত এবং আনন্দিত। আমাকে বেছে নেওয়ার জন্য আমি আয়োজক এবং বিচারকদের ধন্যবাদ জানাই।”
