জাহাঙ্গীরনগরে আন্দোলন

প্রধানমন্ত্রী দুর্নীতির পক্ষে সাফাই গেয়েছেন : রিজভী

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০২:৩৩ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রক্ষা করতে বক্তব্য দিয়ে দুর্নীতির পক্ষে সুস্পষ্ট সাফাই গেয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ছাত্রলীগ নেতারা জাবি উপাচার্যের এবং তার পরিবারের বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ উত্থাপন করেছেন। বিষয়টি গণমাধ্যমে এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাকে রক্ষা করতে বক্তব্য দিয়েছেন।

গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে স্বয়ং ছাত্রলীগ। ভিসি কীভাবে ১ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করেছিলেন তা গণমাধ্যমে বিশদভাবে প্রকাশিত হয়েছে। এরপর আর প্রমাণের কী আছে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত