শরীরে মেদ বেড়ে যাওয়া নিয়ে মানুষের সমস্যার শেষ নেই। একবার মোটা হয়ে গেলে সহজে আর নিয়ন্ত্রণ আনা যায় না। তবে এর মধ্যেও অনেকে উদাহরণ সৃষ্টি করেন।
টাইসম অব ইন্ডিয়া জানায়, ১৭ বছর বয়সী বৈভব দীপক ওজন কমিয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন।
ভারতের এই কলেজ শিক্ষার্থী ১১ মাসে ওজন কমিয়ে ফেলেছেন ৪০ কেজি। ১০৬ কেজি থেকে বিবেকের ওজন এখন ৬৬ কেজি।
বিবেক জানান, সকালের নাশতায় সিদ্ধ ডিম, এক গ্লাস দুধ, সঙ্গে ফলফলাদি খেতেন তিনি। দুপুরে বেশির ভাগ সময় থাকত, এক বাটি ভাতসহ বিভিন্ন ধরনের ডাল। কোনো সময় মুরগির মাংস। রাতের খাবারে থাকত এক বাটি ভাত, সিদ্ধ সবজি, মুরগির মাংস আর সালাদ। সপ্তাহে একদিন পিৎজা কিংবা বিরিয়ানিও খেতেন বিবেক।
মূলত নিয়মিত শরীরচর্চা ওজন কমাতে সাহায্য করেছে তাকে। সপ্তাহে তিনদিন শারীরিক ব্যায়াম চালিয়ে গিয়েছেন তিনি। এ ছাড়া প্রতি রবিবার ১০ কিলোমিটার দৌড়। ১১ মাস ধরে নিয়মিত এই রুটিন অনুসরণ করেন।
বিবেক বলেন, ‘আমি যেহেতু কলেজ শিক্ষার্থী। ফলে জিমে গিয়ে শরীরচর্চা করার সময় থাকে না। ঘরে বসেই শরীরচর্চা করতে হয়েছে আমাকে।’
