মেষ : নতুন কাজের সুযোগ পাবেন। স্ত্রীর স্বাস্থ্য নিযে দুশ্চিন্তা বাড়বে। আয় বাড়বে।
বৃষ : নিজের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সংসারে অতৃপ্তি বিরাজ করবে। শত্রুরা পরাজয় মানবে।
মিথুন : বাড়ির প্রায় সবারই রোগে পড়ার সম্ভাবনা আছে। সন্তানের উচ্চশিক্ষায় হঠাৎ বাধা পড়তে পারে। অবৈধ প্রেমে অপবাদ রটতে পারে।
কর্কট : অন্যের সাহায্য ছাড়া কাজে উন্নতি হবে না। স্বাস্থ্য ভালো যাবে না। পুরনো কোনো আশা পূরণের সম্ভাবনা আছে।
সিংহ : কাজের উন্নতি যোগ আছে। আত্মীয়দের কোনো বিষয়ে দায়িত্ব নিয়ে ঝামেলায় পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও উপার্জন বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে না।
তুলা : ব্যবসায় ভালো লাভ হবে না। স্বাস্থ্যও ভালো যাবে না। দুর্ঘটনার ভয় থাকবে।
বৃশ্চিক : সর্বত্র স্ত্রীর প্রাধান্য বাড়তে পারে। ব্যবসায় অর্থলগ্নি হতে পারে। ভ্রমণ শুভ হবে।
ধনু : দাম্পত্য জীবনে রোগে অর্থ ক্ষয় হবে। প্রেম-রোমাঞ্চ শুভ নয়। সৎ সঙ্গে সম্মান বাড়বে।
মকর : ব্যবসায় কাজের চাপ বাড়লেও তেমন অর্থ উপার্জন হবে না। উপরন্তু ব্যয় বাড়বে। সন্তানের চিকিৎসা বিদেশে করতে হবে।
কুম্ভ : কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসা উপলক্ষে বিদেশ যেতে হবে।
মীন : ব্যবসায় উন্নতি যোগ দেখা যায়। তবে অর্থ বিনিয়োগের ঝুঁকিতে যাওয়া উচিত হবে না। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
