বগুড়ায় প্রচীন মুদ্রা ও ধাতব বস্তুসহ আটক ৯

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১০:৪০ পিএম

প্রাচীন মুদ্রা ও ধাতব বস্তু দিয়ে প্রতারণার অভিযোগে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত মঙ্গলবার বিকেল থেকে শুরু করে গতকাল বুধবার সকাল পর্যন্ত বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে আজিজার রহমান (৫৫), ঠনঠনিয়া ব্যাংক পাড়া এলাকার ছবেদ আলীর ছেলে আবু নাছের (৪০), শিবগঞ্জ উপজেলার সংসারদীঘি গ্রামের মৃত দারাজ আলীর ছেলে রুহুল আমীন (৫২), নুরইল শিয়ালী গ্রামের নবাব আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), সৈয়দপুর ভাটরা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০), বগুড়া সদর উপজেলার শহরদীঘি গ্রামের সমজান আলী প্রামানিকের ছেলে লিটন প্রামানিক (৩৫), শাজাহানপুরের জোড়ামালা গ্রামের নেছার উদ্দিনের ছেলে গোলাম রব্বানী (৪০), গাবতলী উপজেলার পদ্মপাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে রোকন উদ্দিন (৫০) ও জয়পুরহাটের কালাই উপজেলার বনগ্রামের ছবির আলীর ছেলে ছাবেদ আলী (৩৮)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত