যেকোনো উন্নয়ন উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১২:১৩ এএম

আঞ্চলিক বা বৈশ্বিক যেকোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ উন্মুক্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল ইন্টারকন্টিনেন্টাল  হোটেলে আয়োজিত ‘ঢাকা গ্লোবাল ডায়লগ-১৯’ এর তৃতীয় ও সমাপনী দিনের সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশ্বের ৬৫ শতাংশ মানুষ বাস করে। এ অঞ্চলের বাণিজ্য কিছুদিনের মধ্যেই ৫০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। বিশ্বের অর্ধেক বাণিজ্য এ অঞ্চলেই হয়। আমাদের প্রয়োজন স্থায়ী অর্থনীতি।

তিনি বলেন, বিশ্বের যেকোনো অঞ্চলে সংকট দেখা দিলে তার প্রভাব সব দেশে পড়ে। এ ধরনের ডায়ালগ একে অন্যকে সম্মান করতে সহযোগিতা করে। রোহিঙ্গা সংকট আমরা সংলাপের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল তার পুরনো চেহারা ফিরে পেতে শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য নাহিম রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত