ক্লাসে ফিরতে ৩ দাবি বুয়েট শিক্ষার্থীদের

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ক্লাস বর্জন রেখে ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলেন বুয়েট শিক্ষার্থীরা। যার বেশিরভাগই পূরণ হয়েছে। তবে সর্বশেষ আরও তিনটি দাবি জানিয়েছেন তারা। সেগুলো পূরণ হলেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন। গত বুধবার আবরার হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি পূরণের পরদিন গতকাল বৃহস্পতিবার বুয়েটের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলোÑ আবরার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার; আহছানউল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলের আগের র‌্যাগের ঘটনায় অভিযুক্তদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি এবং সাংগঠনিক ছাত্ররাজনীতি ও র‌্যাগের জন্য সুস্পষ্টভাবে বিভিন্ন ধাপে ভাগ করে শাস্তির নীতিমালা করে বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট থেকে অনুমোদন করে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সে তা অন্তর্ভুক্ত করা।

শিক্ষার্থীরা বলছেন, এই তিনটি দাবি পূরণ হলে তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন। এদিকে পাঁচ সপ্তাহের মধ্যে আবরার হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী অনিরুদ্ধ গাঙ্গুলী বলেন, ‘আমরাও চিন্তিত এবং দ্রুততম সময়ে অ্যাকাডেমিক ও পরীক্ষা কার্যক্রমে আমরা ফিরে যেতে চাই। প্রশাসনের সঙ্গে বারবার আলোচনার মাধ্যমে এবং তাদের পর্যাপ্ত সময় দিয়ে বুয়েটে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতা চালিয়ে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত