সিলেটে আয়কর মেলায় দুদিনে আদায় ৬ কোটি ৬৪ লাখ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০১:১৮ এএম

সিলেটে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলায় দুই দিনে ৬ কোটি ৬৪ লাখ ২৩ হাজার ৯৯১ টাকা রাজস্ব আদায় হয়েছে। গতকাল শুক্রবার সিলেট, মৌলভীবাজার ও বালাগঞ্জে মেলায় ৪ কোটি ২১ লাখ ৮ হাজার ৬৮২ টাকা আদায় হয়। এর আগে বৃহস্পতিবার সিলেটে মেলা থেকে ২ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৩০৯ টাকা কর আদায় হয়।

কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার কাজল সিংহ এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার থেকে মৌলভীবাজারে চার দিনব্যাপী এবং বালাগঞ্জে দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। শুক্রবার এই তিন স্থানে মেলায় রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ৪৭০ জন। সেবা নিয়েছেন মোট ৫ হাজার ২৯৯ জন এবং ১১০ জন ইটিআইএন গ্রহণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত