মেষ : চাকরির ক্ষেত্র ভালো নয়। তবে ফাটকা ব্যবসায় কিছুটা সুবিধা করতে পারবে। শত্রুরা দমন থাকবে।
বৃষ : স্বাস্থ্য ভালো যাবে না। আয় আশানুরূপ না হওয়ায় সংসারে অশান্তি বাড়বে। বিয়ের যোগ আছে।
মিথুন : স্বাস্থ্যের চরম অবনতি ঘটতে পারে। যৌন ব্যাধি ও প্রেমে বদনাম রটতে পারে। আয়ও ভালো নয়।
কর্কট : ব্যবসায় ঝামেলা দেখা দেওয়ায় আর্থিক ক্ষতি হতে পারে। মূলধন সংকট দেখা যায় এবং বিদেশ ভ্রমণ হঠাৎ বাতিল হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না এবং বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে।
সিংহ : ব্যবসা খুব ভালো বলা যাবে না। তাই জমা অর্থ খরচ হয়ে যাবে। আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব দেখা যায়।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি বাড়বে। আয় সামান্য বাড়লেও মনে অতৃপ্তি রয়ে যাবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
তুলা : সাংবাদিক ও ব্যাংকারদের কাজে অলসতা দেখা দেবে। আয় থাকলেও স্বাস্থ্য ভালো থাকবে না। দুর্দিনে আত্মীয়রা কাজে লাগবে।
বৃশ্চিক : শিল্পী-সাহিত্যিকদের কর্ম যোগ বাড়বে। চাকরিক্ষেত্র ভালো নয়। ডায়াবেটিসের ভয় আছে।
ধনু : স্ত্রীর পীড়ায় মন খারাপ থাকবে। মন আধ্যাত্মিক দিকে ঝুঁকে পড়তে পারে। আয় থেকে ব্যয় বাড়বে।
মকর : পেটের রোগে কষ্ট বাড়বে। কাজের অগ্রগতি হঠাৎ বন্ধ হয়ে যাবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ : সন্তানের অসুস্থতা বাড়বে। অবিবাহিতদের বিয়ের ব্যবস্থা হতে পারে। সম্পদ ক্রয়ের সম্ভাবনা আছে।
মীন : ব্যবসা হঠাৎ বন্ধ হওয়ার আশঙ্কা আছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা বাড়বে। পিতার ডায়াবেটিস বাড়তে পারে।
