ভূমি অধিগ্রহভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ করায় জেলে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৩:১৭ এএম

সোনাগাজীতে প্রতারণার মাধ্যমে চরছান্দিয়া ইউনিয়নের এক কৃষকের ভূমি অধিগ্রহণের ১৬ লাখ টাকা তুলে আত্মসাতের মামলায় প্রতারক আবদুল খালেককে জেলহাজতে প্রেরণ করেছে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল সোমবার খালেক আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক দ্রুব জৌতি পাল আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আবদুল খালেক সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের ছৈয়দ আহমদের ছেলে।

গত ৪ জুলাই ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে কৃষক আব্দুল্যাহ বাদী হয়ে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল খালেক, গোলাম আজম ও সিরাজুল ইসলামকে আসামি করা হয়।

মামলায় তিনি উল্লেখ করেন, আবদুল খালেক ও অপর দুই আসামি প্রতারণার আশ্রয় নিয়ে আমমোক্তারনামা গোপন করে ফেনী এলএম অফিস থেকে ২০১৮ সালের ২৫ জুন ১৬ লাখ ৪৮ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। বাদী আত্মসাৎ করার খবর জানতে পেরে আসামি আবদুল খালেকের কাছে টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলেও একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেয়।

বাদী মো. আব্দুল্যাহ বলেন, ফেনী ভূমি অধিগ্রহণ শাখার অসাধু কর্মকর্তাদের যোগসাজশে আসামিরা আমার টাকা উত্তোলন করেছে। টাকা উদ্ধার করার জন্য জেলা প্রশাসক বরাবরে একাধিক লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। তাই আদালতে মামলা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত